রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফেন্সিডিল ও প্যাথেডিন ইনজেকশনসহ ২ জনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটকরা হলেন, গিয়াস উদ্দীন (৩৭) ও বিল্লাল হোসেন (২৬)। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, রেলওয়ে পুলিশ শুক্রবার দুপুরে তাদের সন্দেহজনক আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ বোতল ফেন্সডিল ও ৫২ প্যাকেট প্যাথেডিন ইনজেকশন পাওয়া যায়।
তিনি বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





