নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক নড়াইল শাখার কর্মকর্তা মোখলেসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মন্নু, ক্রীড়াবিদ তরিকুল ইসলাম শান্ত , শোয়েব মিনা প্রমুখ। নড়াইলের তিন উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





