রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ৬০০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলেন আব্দুল হক (২৮) এবং জামাল উদ্দিন (৩০)।
সোমবার সকাল সাড়ে ৬টায় তাদেরকে আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে ২(খ) ধারায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার ডিউটি অফিসার এস আই রফিকুল ইসলাম।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এসএইচ





