সিলেট শহরতলীর বালুচরে ছাত্রলীগ নেতা য়েফ আহমদসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে বালুচর নয়াবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়- বালুচর নয়াবাজার এলাকায় ডিজিটাল জুয়া খেলাকে (ভারতীয় তীর খেলা) কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগকর্মী সবুজ, রশীদসহ তিনজন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ বালুচর নয়াবাজার এলাকায় অভিযান চালায়। এসময় ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদসহ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে।

এ ব্যাপারে জানতে শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন সংযোগ কেটে দেন।

এমআইএস