রাজধানীতে বাসচাপায় রফিকুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ফার্স্ট লাইন সিকিউরিটি নামে একটি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে কাজ শেষে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন রফিকুল। নতুনবাজারের প্রধান সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। এ ঘটনা পর ঘাতক বাস চালককে আটক করা যায়নি।
জেড





