রাজধানীর ধোলাইখালে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৩ জন মারা গেছেন। এতে আরো দুই জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় দু’সহোদর জুম্মান (১৫) ও রবিন (৮) এবং তাদের মামা শাহীনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, এরা ধোলাইখালের মর্জিনার গলির একটি বাসায় থাকতেন।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই