নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) ও ৩ (বেগমগঞ্জ) আসনের দুই ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ভোট সামগ্রী ছিনিয়ে নেয়ার অভিযোগে এইসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের শরীফপুর ইউনিয়নের ১৩৩নং পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) রাতেই দুর্বৃত্তরা ভোটের সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তাই আজ সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
একইভাবে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনের সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের মধ্য এবতেদায়ী নূরানী মাদরাসা কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় প্রিসাইডিং অফিসার সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনী কর্মকর্তা শেখ ফরিদসহ ৭ জন আহত হয়েছেন।
এমবি





