মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাফাই সাক্ষী মো. আরশাদ আলীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার রাতে তার নিজ বাড়ী সোহাগপুর থেকে নালিতাবাড়ী থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ী থেকে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, তার বিরুদ্ধে সোহাগপুরের বিধবাদের বিভিন্ন রকমের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বিধবাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
এদিকে সোমবার বিকালে নালিতাবাড়ী থানায় চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে শহীদ সন্তান ও সোহাগপুর গণহত্যা মামলার অন্যতম স্বাক্ষী জালাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে আদলতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এমকে





