ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে চলন্ত বাস থেকে ফেলে সিকৃবির (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী ওয়াসিম আফনান হত্যার ঘটনায় বাস চালক ও হেলপার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে অভিযান চালিয়ে পৃথক পৃখক জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাস চালক জুয়েল আহমেদকে (২৬) শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে মহানগর দক্ষিণ সুরমা থানা পুলিশ আটক করে এবং হেলপার মাসুক আলীকে সুনামগঞ্জ উপজেলার সিংচাপইড় গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আটক বাস চালক জুয়েল আহমদ (২৬) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে এবং হেলপার মাসুক আলী সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ওয়াসিম আফনানকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে 'উদার' পরিবহনের বাস চালক ও হেলপার। বাসচালক জুয়েল আহমদ ঘটনার পর হেলপারকে নিয়ে পালিয়ে যান।
ওই ঘটনার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বেশ কয়েকটি বাস ভাঙচুর, বিক্ষোভ ও ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বাস টার্মিনাল যায়। পরে সেখানে তারা বাস ভাঙচুর ও বিক্ষোভ করে। বাস টার্মিনালের পুলিশসহ শ্রমিকরা অবস্থান নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ন রশিদ চত্বরে অবস্থান নেয় এবং সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
জেড





