যশোরের শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ আরিকুল ইসলাম (২৬) নামে একজন আসামীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আরিকুল ইসলাম শার্শা থানার চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

যশোর জেলা ডিবি এস আই মোরাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে ১২ টার সময় আসামীর নিজ বাড়ীতে অবস্থান করছিল এমন গোপন সংবাদে সেখানে ডিবির পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আরিকুল পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্ত্রাসী আরিকুলকে  আটক করা হয়। পরে তার নিজ বাড়ী তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার নামে এর আগেও কয়েকটি মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেখ নাছির উদ্দিন/এসএম