বৃটিশ আমলের ১০টি মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। কক্সবাজার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এলাকায় এ মর্টার শেলের সন্ধান পায় সেনাবাহিনী।

মঙ্গলবার বিকাল চট্টগ্রামস্থ সেনাবাহিনীর লে. কর্নেল মহিউদ্দিনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ টিম ওই মর্টার শেলগুলো ধ্বংস করেন। এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন কাউসার, হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান।

স্থানীয়রা ও ইউপি সদস্য ছৈয়দ আলম সুলতান ও চৌকিদার আবদুস সালাম জানিয়েছেন, পৃথকভাবে ১০টি মর্টারশেল ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি খুনিয়া পালং ইউনিয়নের দক্ষিণ গোয়ালিয়া পালং এলাকায় গ্রামীণ রাস্তার সংস্কার কাজ করতে যায় শ্রমিকরা।

সেখানে মাটি খুঁড়তে গিয়ে সন্ধান মিলে এসব মর্টার শেলের। এরপর ১৪ ফেব্রুয়ারি খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে গর্তখুঁড়ে মর্টারসেলগুলো নিরাপদে রাখে।

এমকে