নেত্রকোনা জেলার মদন উপজেলা জামায়াত ইসলামীর আমির রিয়াজ উদ্দিন মাস্টার ওরফে ইদ্রিসকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় আটক তাকে আটক করা হয় বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, মদন উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মসজিদে সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বের হলে মদন থানা পুলিশ রিয়াজ উদ্দিনকে আটক করে। বৃহস্পতিবার হরতালকে সামনে রেখে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পুলিশ তাকে আটক করেছে।
মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম জামায়াতের আমিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





