যাত্রীদের ফেরীঘাটে কোন সমস্যা হবে না জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রায় দিনই মাওয়া এবং পাটুরিয়া ঘাট পরিদর্শন করা হচ্ছে। কোন সমস্যা থাকলে তা সাথে সাথে সমাধান করা হয়।
তিনি বলেন, প্রতি ঈদে প্রায় ৩০লাখ লোক দক্ষ্ণিাঞ্চলে চলাচল করে থাকে। দেশে লঞ্চ ও ষ্টীমার সীমিত। অথচ ঈদের সময় যাত্রীসংখ্যা বেশী থাকে। এ জন্য কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তেতলায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদের পোষাক বিতরণ ও ‘নিরাপদ বাড়ী ফেরা: প্রশাসনের কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগঠনের উপদেষ্টা সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া ও সুজন দে।
লঞ্চ মালিকদের পাশাপাশি ঈদে ঘরে ফেরা যাত্রীদেরও কিছু দায়িত্ব রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী থাকলে তাতে উঠবেন না। লঞ্চের ছাদে উঠবেন না। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে লঞ্চে দৌড়ঝাঁপ করবেন না। এতে লঞ্চে দুর্ঘটনা ঘটতে পারে।
শাজাহান খান বলেন, প্র্য়া দিনই মাওয়া এবং পাটুরিয়া ঘাট পরিদর্শন করা হচ্ছে। কোন সমস্যা থাকলে তা সাথে সাথে সমাধান করা হয়। যাত্রীদের ফেরীঘাটে কোন সমস্যা হবে না।‘
তিনি বলেন, আমেরিকাভিত্তিক আর্ন্তজাতিক একটি মানবাধিকার সংস্থা র্যাব বিলুপ্তির জন্য বাংলাদেশকে চিঠি দিয়েছে। অথচ গাজায় শত শত মুসলমানকে নিধন করা হচ্ছে সে ব্যাপারে ঐ মানবাধিকার সংগঠনটির কোন কথা নেই।
স্বারাষ্ট্র মন্ত্রী বলেন, ঈদের আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে এ জন্য বিগত ৪ মাস আগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। আমাদের নৌ পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী মাঠে রয়েছেন। তারা তদারকি করছেন।
তিনি বলেন, পথিমধ্যে কোন যাত্রীবাহী গাড়ী বিকল হয়ে পথে যাতে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য কয়েকটি স্থানে র্যাকার রাখা হয়েছে। এ ছাড়া মোবাইল এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোন স্থান থেকে কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বক্ষণিক ভাবে পুলিশ ক্যাব হাইওয়ে এবং কোষ্টগার্ডরা সড়ক ও নৌপথে বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছে। ঈদের পর যাত্রীরা যাতে পুনরায় কর্মস্থলে আসতে পারে তারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ, এআর





