গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা।  

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলা রয়েছে।

কেএইচ