বান্দরবান পার্বত্য জেলা শহরের সাঙ্গুনদীতে নিখোঁজ ঢাকার নটরডেম কলেজে অধ্যায়নরত এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম স্মিথ ত্রিপুরা (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে বান্দরবান শহরের মধ্যমপাড়ার পাশে সাঙ্গুনদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় স্মিথ ত্রিপুরা।

পরে স্থানীয়রা ও দমকলকর্মীরা সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে।

স্মিথ ত্রিপুরা নটরডেম কলেজের ব্যবসায়ী শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বান্দরবান শহরের মধ্যমপাড়ায় সুদত্ত বড়–য়ার বিল্ডিংয়ে পরিবার নিয়ে বসবাস করত।

বান্দরবান পৌরসভার পৌর কমিশনার দীলিপ বড়ুয়া জানান, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য ঢাকা থেকে ছুটিতে বান্দরবানে এসেছিল সে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কেএইচ