বরিশাল জেলার হিজলা উপজেলার বাউশিয়ায় মেঘনা নদীতে ঢাকাগামি লঞ্চে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

মধ্যরাতে জব্দ করা জাটকা মঙ্গলবার সকালে গরিবদের মধ্যে বিতরণ করার জন্য আনা হয়।

হরিনাথপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. জাহিদ বলেন, গোপন সংবাদ পেয়ে ঢাকাগামি লঞ্চ ‘এমভি ফয়সালে’ অভিযান চালানো হয়। এসময় ঝুড়ি ভর্তি ১৫ মণ জাটকা জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

তিনি আরো জানান, জব্দ করা জাটকা গরিবদের মধ্যে বিতরণ করা হবে।

এমই