চাঁদা না দেওয়ায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বাসায় প্রবেশ করে মো. শামীম নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধর ও গুলি করেছে সন্ত্রাসীরা।

পরে আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বস্তির রাহাত উল্লাহর ছেলে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীর ভাই মো. আজাদ বলেন, ‘বস্তিতে আমাদের একটি হোটেল আছে। যেটি আমার ভাই মো. শামীম (৪২) দেখাশুনা করেন। গত কয়েকদিন ধরে মহাখালী দক্ষিণপাড়া এলাকার শিমুল, শুভ, মনির, মল্লিক, লিটন, আলমসহ ৫/৬ জন চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে আজ ভোর ৫ টার দিকে তারা আমাদের বাসায় প্রবেশ করে ভাইকে মারধর ও গুলি করে।

এ সময় মাথায় পিস্তলের আঘাতে আমার ভাই জখম হন এবং তার বাম হাতের আঙ্গুলে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।’

এমএনজে