চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাহবুব আলম নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর বাজার থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
মাহবুব আলম তারাপুর গ্রামের এমরান আলমের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, তারাপুর বাজারে অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়।
এ সময় একটি বিদেশি পিস্তুল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ মাহবুবকে আটক করা হয়।
কেএইচ





