ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকার মায়ের দোয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি আবদুল কাদের জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকার মায়ের দোয়া মসজিদের সামনে ক্রাউন সোয়েটারের শ্রমিকবাহী একটি বাসের চাপায় লাভিদ গার্মেন্টস ফ্যাক্টরির এক শ্রমিক মারা যান।
এ খবর ছড়িয়ে পড়লে গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সড়ক অবরোধের ফলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দুই দিকে প্রায় ছয় কিলোমিটার রাস্তায় প্রচুর সংখ্যক যানবাহন আটকে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
এআর





