চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে জামায়াত নেতা ও জেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানাকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
শিবগঞ্জ বাজারের মনাকষা মোড় থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, শিবগঞ্জের মনাকষা মোড় থেকে রাত সাড়ে ৮টার দিকে জেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।
এআই





