সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে একটি যাত্রীবাহী বাস গতিরোধক বাঁধ দ্রুগতিতে অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে ১২ জন যাত্রী আহত হন। আহত দু'জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর