সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা ও চেকআপের জন্য কাশেমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তায় তাকে হাসাপাতালে পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সিলেটসহ বিভিন্ন আদালতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা রয়েছে। কাশিমপুর কারাগার থেকে ওইসব স্থানে যেতে সমস্যা হওয়ায় তিনি চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন।

পরে আদালত তার স্বাস্থ্যগত প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই