লালমনিরহাট সদর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রিবাহী বাসে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বড়বাড়ী তেঁতুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর উপজেলার কামার খোলা এলাকার আ: জলিল মিয়ার ছেলে মাহমুদ হাসান শাকিল (৩৮), একই জেলার মেদেনী উপজেলার লৌহজং এলাকার আ: জলিল শেখের ছেলে জুয়েল শেখ (৩৮) ও রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাহেব পাড়া এলাকার আ: হালিমের ছেলে এরশাদ হোসেন (৩৬)।

লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড়বাড়ী তেঁতুলতলা এলাকায় ভাই-বোন স্পেশাল পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রিবাহী বাসে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নুরনবী/এমবি