নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফেরত চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তার কার্যালয়ে ঢাকায় সফররত ভারতীর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠককালে এই আহবান জানান তিনি।
এছাড়াও ভারতের কাছে নূর হোসেনসহ অন্য যেসব বাংলাদেশি অপরাধ সংগঠনের পর ভারতে পলাতক কিংবা আটক রয়েছেন তাদেরও ফেরত চান প্রধানমন্ত্রী।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তার দেশের সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ক্রম অগ্রসরমান সুসম্পর্ক সৃষ্টির ওপর জোর দেন সুষমা স্বরাজ।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





