নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় হ্যান্ডট্রলি চাপায় মাওলানা সামছুল ইসলাম নামের বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে হাতিয়ার এ রয়ারচর ইউনিয়নের মাইনুদ্দিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুল ইসলাম (৬২) উপজেলার বয়ারচর ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি আর্দশ গ্রাম জুনিয়র হাইস্কুলের সহ-সভাপতি ও আদর্শ গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।
স্থানীয়রা জানায়, রোববার রাতে প্রয়োজনীয় কাজ শেষে সামছুল ইসলাম বাইসাইকেল যোগে ইউনিয়নের মাইনুদ্দিন বাজার থেকে আদর্শ গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।
এসময় বিপরীত দিক থেকে মালবাহী একটি হ্যান্ডট্রলি তার সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





