টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

তবে পানি এখনো বিপৎসীমার ১ দশমিক ৪১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার চরাঞ্চল ও নদী-তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে।

শুক্রবার (০২ জুলাই) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন যদি পানি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এমবি