কোন ধরণের টালবাহানা না করে বেসরকারি শিক্ষক কর্মচারিদের জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় পে-স্কেল কার্যকরের ঘোষণার দিন থেকে দেশব্যাপি সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্দ করে কঠোর কর্মসূচি দিতে এদেশের শিক্ষক সমাজ বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান সম্বনয়কারী মো.বাছির উদ্দিন।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‌'বাংলাদেশ শিক্ষক সমিতি' আয়োজিত সরকার ঘোষিত ৫ জুলাই ২০১৫ থেকে কার্যকর, জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষক কর্মচারিদের অন্তর্ভূক্ত করণ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ হুশিয়ারি দেন।

বাছের উদ্দিন বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদুৎতের মূল্য বৃদ্ধির ফলে বেসরকারি শিক্ষক কর্মচারিরা জীবন রক্ষার প্রশ্ন সংকটে হাবুডুবু খাচ্ছেন।

এমতাবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের জাতীয় পে-স্কেলে যথাসময়ে অন্তর্ভূক্ত না করলে, আমাদের আত্মহুতি দেয়া ছাড়া আর কোন উপায়ন্তর থাকবে না।

চাকুরি জাতীয়করণ, নন এমপিও শিক্ষদের এমপিও ভূক্তিসহ শিক্ষকদের দীর্ঘদিনের সকল ন্যায্য দাবি অবিল্ববে মেনে নিয়ে শিক্ষকদের জীবন জীবিকার নিশ্চয়তা প্রদানের ও আহবান করেন তিনি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি জামাল উদ্দিন, মহাসচিব আব্দুল মান্নান, নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন প্রমূখ।

এমএ/এসএইচ