রাজধানীর তুরাগে সাহাবুদ্দিন (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রবিবার সকাল সাড়ে ৮টায় তুরাগ থানাধীন তালতলার খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত যেকোনো এক সময় ওই সিকিউরিটি গার্ডকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এমবি