বালিয়াডাঙ্গী-হরিপুর-রানীশংকইল এবং ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের জনসাধারন সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ।

টাইমনিউসবিডি ডট কম'কে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সাংসদ দবিরুল ইসলাম  বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেয়ার মহান শিক্ষা নিয়ে   ঈদ-উল-আজহা আমাদের মাঝে ফিরে এসেছে। পবিত্র ঈদ আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।

এই ঈদ থেকে ত্যাগের শিক্ষা নিয়ে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন ছয় বারের নির্বাচিত এই সাংসদ।

এমবি