বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, আওয়ামী সরকার তাদের পুলিশ নির্ভর প্রশাসন দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছে।
বুহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের মূল ফটকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত দখলদারিত্বের প্রতিবাদে এক সমাবেশে তিনি একথা বলেন।
শওকত মাহমুদ আরো বলেন, শীঘ্রই দালালদের চিহ্নিত করে প্রেসক্লাবকে দখলমুক্ত করা করে গণতন্ত্রের জন্য উন্মুক্ত করা হবে।
আগামী রোববার (২১ জুন) প্রেসক্লাবের মূলফটকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজনে দখলদারিত্বের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন শওকত মাহমুদ।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ আজিজ ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ।
এমএইচ/ইআর





