পটুয়াখালীর দশমিনায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আমিষর হোসেন দেওয়ান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের আরও সাতজন।
বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, জমি নিয়ে চরহোসনাবাদ এলাকার দেওয়ান ও বশার হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সকালে আমির হোসেন দেওয়ান লোকজন নিয়ে ওই জমিতে আমনের বীজ রোপণ করতে গেলে বশার হাওলাদার বাধা দেন। এতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আমির মারা যান। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এমএনজে





