রাজধানীতে ডাকাত সন্দেহে ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিনগত রাতে নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বেলা পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানান মুনতাসিরুল ইসলাম।

এমআর/ এআর