লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান মিরন (৩২) ও উপজেলার দরবেশপুর ইউনিয়ন জামায়াতের আমির কাজী ফরিদ উদ্দিনকে (৩৫) আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার দরবেশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
হাফিজুর রহমান দরবেশপুর ইউনিয়নের শোশালিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে এবং ফরিদ উদ্দিন ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাফিজুর রহমানের বিরুদ্ধে হরতালে নাশকতা ও সরকারবিরোধী আন্দোলনে নৈরাজ্যের অভিযোগে ৬টি এবং একই অভিযাগে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





