পাবনা সুজানগর উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের চিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নগড়বাড়ি থেকে ছেড়ে যাওয়া পাবনাগামী সিয়াম পরিবহণের একটি বাস চিনাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস এন পরিবহণের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা বেরা সার্কেলের সহকারী পুলিশ সুপার এ বি সিদ্দিকী বলেন, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআর





