ময়মনসিংহ কোতোয়ালী থানা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল আর নেই। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উচ্চ রক্তচাপজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দু’পুত্র ও দু’কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

প্রয়াত আব্দুল আজিজ মন্ডলের ভাতিজা জেলা যুবলীগ নেতা শাহীনুর রহমান জানান, শুক্রবার বাদ জুম্মা আকুয়া মোড়লপাড়া এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই