বুধবার (২৭ এপ্রিল) রাতে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন।

ডেনিশ রাজকুমারী ২৫ এপ্রিল ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। কক্সবাজার থেকে ঢাকায় এসে তিনি সাতক্ষীরা যান। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সুন্দরবন ভ্রমণও করেন।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন রাজকুমারী ম্যারি।

এইচএন