জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি গ্রামে ২৫টি বসতবাড়িতে বন্য হাতির পাল আক্রমণ চালিয়েছে। হাতির আক্রমণে গুরুতর আহত ওই গ্রামের মোস্তফার স্ত্রী রত্না বেগম (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামে ৫০/৬০টি বন্য হাতি যদুরচর গ্রামে আক্রমণ চালিয়ে প্রায় ২৫টি বাড়িঘর তছনছ করে। এ সময় বাধা দিতে গিয়ে রত্না গুরুতর আহত হন।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এমবি





