জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হুসেইন মুহম্মদ এরশাদের জানাজায় অংশগ্রহণ করবেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রোববার সকাল পৌনে ৮টায় মারা যান এরশাদ। ৮৯ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২৬ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে।
এবিসিদ্দিক





