লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বুধবার সকালে বাজরের একটি হোটেলে কেরোসিন চালিত অগ্নি চুলা বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে ওই বাজারের হোসেন আলীর চায়ের হোটেলে কেরোসিন চালিত অগ্নি চুলা বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। ওই আগুনে হোসেন আলীসহ আবুল হোসেন, আব্দুল রহিম, আব্দুল গফুর, আনারুল ইসলাম, ছামসুল ইসলাম ও কামরুজ্জামানের ৭ টি বিভিন্ন দোকান পুড়ে য়ায়।
খবর পেয়ে হাতীবান্ধা ফয়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নিভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে।
এ অগ্নিকান্ডে ৭ টি দোকানের ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হাতীবান্ধা ফায়ার সার্ভিস’র ইনচার্জ অশোক কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরকার/জেড





