রাজধানীর গাবতলীতে এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্য থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় দারুস সালাম থানা পুলিশ ফেনসিডিলগুলো উদ্ধার করে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনআর পরিবহনের (ঢাকা মেট্টো ব ১১-৬২৯৫) একটি বাসে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমএম





