শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা-চট্টগ্রাম রুট সচল করতে তারা কাজ করছে। তবে সকাল ১০টার পর ঢাকামুখী কোনো ট্রেন না থাকায় এই মুহুর্তে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি।
অল্প কিছু সময়ের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এন





