তিতাসের দায়িত্বহীনতার কারণেই রাজধানীর বনানীতে আগুনের সূত্রপাত ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন,গ্যাসের লেকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ভবনের বাসিন্দারা অভিযোগ করে বলেন, আমরা তিতাসকে গ্যাস লিকেজ হওয়ার বিষয়টি বহুবার জানিয়েছি কিন্তু তারা কোনো সারা দেয়নি।যার কারণে আজ এতো বড় ক্ষতির মুখে পড়তে হলো।
এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে আসা রাজধানীর উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের কাছে নালিশ করা হলে তিনিও তিতাসের আচরণে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, আমি তিতাসের এমডিকে ডাকবো। বিষয়টি জানার চেষ্টা করবো।যদি এখানে তিতাসের কোনো অবহেলা থাকে তাহলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এসএম





