জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. রফিক আহমেদ (৬০) নামে একজনকে পিটিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মুন্সীপাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে রফিক মারধরের শিকার হন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, রফিককে পেটানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া বলেন, জায়গা-জমি নিয়ে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে মারধরের কারণে অসুস্থ হয়ে রফিক মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় তার পরিবার হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ গ্রহণ করে তদন্ত শুরু করবে।

এ বিষয়ে লোহাগাড়া থানাকে মৌখিকভাবে জানানোর পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআই