ফেনীর ছাগলনাইয়ার স্থানীয় শ্রমিক লীগ নেতা এয়ার আহম্মদ ডিপটির বিরুদ্ধে থানায় মামলা করেছে ছাগলনাইয়া সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় চিকিৎসকের সঙ্গে অসদাচরণ ও হয়রানি করার অভিযোগে এ মামলা করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব উল করিম এ মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত থাকা অবস্থায় শ্রমিক লীগ নেতা এয়ার আহাম্মদ ডিপটি সরকারি চিকিৎসক ডা. ফেরদৌস জাহান বেগম শারমিনের সঙ্গে অসদাচরণ করে গালিগালাজ এবং হয়রানি করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক খান জানান, অভিযোগ পেয়েছি। সরকারি কর্মকর্তার সঙ্গে অসদাচরণকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমকে