হবিগঞ্জ থেকে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত মামলার ৯ আসামি রয়েছে।
কেএইচ





