জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন অবিলম্বে হামীম স্পোর্টস ওয়্যার লিমিটেড খুলে দেওয়াসহ ৪ দফা দাবি পূরণের আহবান জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও হামীম স্পোর্টস ওয়্যার শ্রমিক ইউনিয়ন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
রাজধানীর ৩১/এফ তোপখানা রোডের দ্বিতীয় তলার শহীদ আসাদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন। সংবাদ সম্মেলনে হামীম স্পোর্টস ওয়্যারের নারী শ্রমিক আরজিনা ও শাকিলা তাদের ওপর মালিক পক্ষের কর্মকর্তাদের শারীরিক নির্যাতনের হৃদয় বিদারক বর্ণনা দেন।
এসময় বাংলাদেশ গর্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন, জাতীয় গার্মেন্টস দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রফিক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার, মো. ফারুক খান, আরফি আক্তার, কবির হোসেন, মো. রফিকুল ইসলাম রফিক এবং হামিম স্পোর্টস ওয়্যার শ্রমিক রুনা, ইয়াসিন, শিরিন, মো. কামাল, মোছা. সখিনা, মুক্তা প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে গার্মেন্টস শ্রমিকদের এক বিক্ষোভ মিছিল মহানগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
জেআই





