নওগাঁ সদর উপজেলার বাইপাস সড়কের বোয়ালিয়া এলাকায় ট্রাকের চাপায় শাহজাহান আলী (৪৮) নামে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী নওগাঁ শহরের বোয়ালিয়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের ট্রাফিক বিভাগে সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে অন্যান্য দিনের মতো শাহজাহান নওগাঁ বাইপাস সড়কের বোয়ালিয়া এলাকায় গাড়ি চেক করার কাজে ট্রাফিক সার্জেন্টকে সহযোগিতা করছিলেন। এসময় একটি ট্রাককে থামার নির্দেশ দিলে চালক ট্রাক না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান আলী।
নওগাঁর ট্রাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই





