সিলেটে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণকারী প্রবাসী নারীর মুখের লালাসহ অন্যান্য নমুনা রোববার (২২ মার্চ) সংগ্রহ করবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী ওই নারীর মৃত্যুর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে।
ডা. হিমাংশু লাল আরও জানান, ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় গত ২০ মার্চ তাকে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।
আইইডিসিআরের প্রক্রিয়া অনুযায়ী নারীর দাফন হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ বছর বয়সী ওই নারী মারা যান। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি
এমবি





