রাজধানীর উত্তরায় হোস্টেলে এক মেডিকেলছাত্রী আত্মহত্যা করেছে। ছাত্রীর নাম তানহা রহমান(২২)।
শনিবার রাত ১০টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি মহিলা হোস্টেল থেকে তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তানহা নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. মজিবর রহমানের মেয়ে। তারা তিন বোন উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি মহিলা হোস্টেল থাকতেন।
উত্তরা পশ্চিম থানা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল করিব জানান, নিহত তানহা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। মহিলা হোস্টেলে তানহা তার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে লোকজন তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানান এসআই।
জেড





