সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর পিতা মরহুম জুনাব আলী চৌধুরীর পিতার জানাযা সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটায় মাটিরাঙা উপজেলার আচালং মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত জানাযায় হাজারো মানুষের ঢল নামে। দুপুর থেকেই জানাযা ময়দানে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবি সংগঠণের নেতৃবৃন্দসহ সর্ব স্তরের জনসাধারণ।

জানাজায় অংশ নিতে ঢাকা, কুমিল্লা, রামগড়, মাটিরাঙা, দিঘিনালা, খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসেন হাজারো জনতা।

জানাযায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর যামিনী পাড়া জোন কমান্ডার লেপ্টেন কর্নেল জনাব মাহমুদুল হক, ১নং তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাহেব আলী মাষ্টার, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া, আল আরাফা ইসলামি ব্যাংকের সাবেক ম্যানেজার মন্জুরে মওলা, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রফেসর একে এম ইমদাদুল হক মামুন, কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সহিদ উল্লাহ প্রমূখ।

জানাযা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মরহুম জুনাব আলী চৌধুরী'র জানাযায় হাজারো মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি আজীবিন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মতো একজন সু সন্তান রেখে গেছেন যিনি তার পিতার মতোই এলাকার অবহেলিত গরীব দুখি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

জানাযা পূর্ব সমাবেশে এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, আমার বাবা আমাদের জন্য অনেক জায়গা জমি রেখে গেছেন কিন্তু তার জন্য আমরা তেমন কিছুই করতে পারি নাই। হঠাৎ করেই বাবা চলে গেলেন, তার চিকিৎসার জন্য একহাজার টাকা খরচ করার সুযোগও দিলেননা আমাকে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

এসময় তিনি আরো বলেন, আপনাদের প্রতি আমার একটাই আবদার আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার আব্বার জন্য দোয়া করবেন। বক্তব্য দিতে দিতে হাজারো জনতার সামনে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তার অঝোরে কান্না দেখে হাজারো জনতার অনেকেই কেঁদে ফেলেন।

জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, পার্বত্য জনপদ পত্রিকার সম্পাদক ইব্রাহিম মণির, খাগড়াছড়ি নতুন কুড়ি স্কুলের সিনিয়র শিক্ষক আলী আক্কাছ, ছাত্র নেতা ওমর ফারুক সুজন, আনোয়ার হোসাইন, সালেহ আহমদ, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি এম সারোয়ার, বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন, জেলা সেক্রেটারি আসাদ, মাওলানা সাইফুল ইসলাম, ডাক্তার আব্দুল মান্নান প্রমুখ।

এদিকে এয়াকুব আলী চৌধুরীকে শান্তনা দিতে তার জানাযাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেপ্রু মারমা। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর পিতা জুনাব আলী চৌধুরী গত ১০ ই জানুয়ারি বুধবার সন্ধা ৭টায় ইন্তেকাল করেন।

আবু বক্কর/এমবি